অপরাধ

রাজন হত্যা: ভিডিওচিত্র ধারণকারী নুর-দুলাল ৭ দিনের রিমান্ডে

রাজন হত্যা
রাজন হত্যা

সিলেটে শিশু রাজন হত্যা মামলায় নির্যাতনের ভিডিওচিত্র ধারণকারী ধারণকারী নুর আহমদ ও দুলাল আহমদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের ভিডিও চিত্র ধারণকারী নুর আহমদ ও হত্যা মামলার অপর আসামি দুলাল মিয়াকে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট- ৩ এর আদালতে হাজির করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাতে নগরীর টুকেরবাজার এলাকার জাঙ্গাইলের নিজ বাড়ি থেকে এলাকাবাসী নুর আহমদকে আটক করে।

পরে তাকে পুলিশের হাতে তুলে দিলে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। চোর সন্দেহে রাজনকে বেঁধে নির্যাতনের ভিডিও চিত্র নুর আহমদই মোবাইলে ধারণ করে। এ নিয়ে এ হত্যা মামলায় ৯ জনকে গ্রপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ জনই এজাহারভুক্ত আসামি।

এখনো পলাতক রয়েছে এজাহারভুক্ত অপর আসামি আলী। আলী গ্রেপ্তার হওয়া ঘাতক মুহিত ও কামরুলের ভাই।

তদন্ত কমিটি গঠন: সামিউলের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল পুলিশের তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রুকন উদ্দিনকে তদন্ত কমিটির প্রধান করে এ কমিটি গতকাল থেকে কাজ শুরু করেছে।

এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ বলেন, ‘শিশু সামিউলের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের গাফিলতি এবং ত্রুটিবিচ্যুতি রয়েছে কি না, সেটি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আদালতে জবানবন্দি: ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে গ্রেপ্তার হওয়া আজমত উল্লা ও ফিরোজ আলী আদালতে জবানবন্দি দিয়ে ঘটনার বর্ণনা দিয়েছে। মহানগর হাকিম আদালতের বিচারক মো. সাহেদুল করিম তাঁদের জবানবন্দি ১৬১ ধারায় রেকর্ড করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। গত সোমবার গ্রেপ্তার হওয়া মুহিতের স্ত্রী লিপি বেগমকেও গতকাল কারাগারে পাঠানো হয়।

সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় গত বুধবার খুঁটির সঙ্গে সামিউলকে (১৪) বেঁধে রোলার দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনকারীরাই সামিউলকে নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে। সামিউলের লাশ ফেলতে গিয়ে ধরা পড়ে কামরুলের বড় ভাই মুহিত আলম (৩৫)।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ