অপরাধ

ছাত্র অপহরণের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার

গ্রেপ্তার
গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকা থেকে একজন কলেজ ছাত্র অপহরণের ৪৮ ঘণ্টা পরে ৭ অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির মুখপাত্র মনিরুল ইসলাম।

প্রযুক্তিগত অপরাধ প্রবনতা বাড়ছে— এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীরা এধরনের আরো অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আবাসিক হোটেলের মত নিরাপদ স্থনে কী করে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে রাজধানির আবাসিক হোটেলগুলোর ওপর নজরদারি বাড়ানো হচ্ছে।

প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে অপরাধের ধরন পাল্টে যাচ্ছে উল্লেখ করে গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা সবাইকে এর ব্যবহারে আরো সচেতন হওয়া পরামর্শ দেন তিনি।

অপরাধিরা প্রাথমিকভাবে অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

প্রসঙ্গত, অনলাইনে মোবাইল ফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে অপহরণকারীদের নজরে পড়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোহাইমিনুল। ২২ জুলাই রাজধানির আদাবরে বাসার কাছে মোবাইল নিয়ে আসতে বলে অপরাধিরা।

পরে গাড়িতে তুলে নিয়ে গিয়ে রাজধানীর তোপখানা রোডের বৈশাখী আবাসিক হোটেলে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং মুক্তিপন দাবি করে।

অপরাধীদের বিকাশ একাউন্টে কিছু টাকা দিলেও পরে তারা ১০ লাখ টাকা দাবি করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ