চট্টগ্রাম বন্দরে সোমবার আমদানি করা সানফ্লাওয়ার তেলের আরো একটি ড্রামে কোকেনের অস্তিত্ব আছে বলে ধারণা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ধারণা করছে জব্দ করা তেলের ড্রামের আরো একটিতে কোকেনের অস্তিত্ব থাকতে পারে। রাসায়নিক পরীক্ষায় তারা ৯৬ নম্বর ড্রামে কোকোনের অস্তিত্ব পেয়েছেন। ৫৯ নম্বর ড্রামেও কোকেনের অস্তিত্ব আছে বলে তাদের সন্দেহ হচ্ছে। তাই এটিরও পরীক্ষা হওয়া দরকার বলে জানান তারা।
গত ৬ জুন কোকেন আছে সন্দেহে চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার আটক করা হলে রাসায়নিক পরীক্ষায় সেখানে কোকেনের অস্তিত্ব পাওয়া যায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: