অপরাধ

জেএমবির আমিরসহ ৮ সদস্য গ্রেপ্তার

জেএমবি
জেএমবি

নাশকতা সৃষ্টির পরিকল্পনার সময় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জেএমবির ভারপ্রাপ্ত আমিরসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণের ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টি করে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য বৈঠক করছিলো জেএমবির সদস্যরা। বৈঠকে দুই জঙ্গিকে বেশ কয়েকবার ছিনিয়ে নেয়ার পরিকল্পনাও করেছিলো তারা।

এছাড়া কারাগারে বন্দি জেএমবির সিনিয়র নেতাদের কাছ থেকে আইনজীবী ও তাদের সহকারি এবং মোবাইল ফোনের মাধ্যমে নির্দেশনা বাইরে আসছে বলেও জানান ডিএমপির মুখপাত্র।

তিনি আরো বলেন, জেএমবির বর্তমান আমির সাইদুর রহমান কারাগারে বন্দি থাকায় তার ছেলে তালহা মোহাম্মদ এ সংগঠনটি পরিচালনা করছিলেন। তারা বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ