অপরাধ

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: প্রধান ২ আসামি গ্রেপ্তার

শিশু গুলিবিদ্ধ
শিশু গুলিবিদ্ধ

মাগুরায় শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত সুমন সেনকে রোববার রাজধানীর কল্যাণপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং মামলার ১৩ নম্বর আসামি নজরুল ইসলামকেও মাগুরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গতকাল দুপুরে সুমন ঢাকায় গ্রেপ্তার হন বলে খবর ছড়িয়ে পড়লেও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছিল। পরে রাতে র্যা বের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর কল্যাণপুরের একটি বাড়ি থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, মাগুরা পুলিশ সন্ধ্যায় ঢাকা-মাগুরা সড়কের ওয়াপদা এলাকা থেকে মামলার ১৩ নম্বর আসামি নজরুলকে গ্রেপ্তার করা হয়। খুলনাগামী একটি যাত্রীবাহি বাস থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ডিবির অফিসার ইনচার্জ মো. ইমাউল হক বলেন, নজরুল ঢাকা থেকে পালিয়ে খুলনা যাচ্ছিলেন। ঈগল পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ