অপরাধ

এইচএসসির প্রশ্ন ফাঁসে জড়িত ৯ জন গ্রেপ্তার

 গ্রেপ্তার
গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পলিটেকনিক ইনস্টিটিউট ও এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ৯ জনকে যশোর ও রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার সকালে মিডিয়া সেন্টারে ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যাক্তিদের মধ্যে ৬ জন পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ম ও ৭ম পর্বের এবং ৬ষ্ঠ পর্বের পরিপূরক পরীক্ষার প্রশ্ন ফেইসবুকের মাধ্যমে ফাঁস করেছিলেন। পরীক্ষাগুলো ২ ও ১২ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

এদিকে, এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গোলাম মোস্তফা কলেজের ৩ শিক্ষককে। এই কলেজের অধ্যক্ষও প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে এ সময় সাংবাদিকদের জানান ডিএমপি মুখপাত্র।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ