প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, গতকাল (সোমবার) রাতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান পল্টন থানায় এ মামলাটি দায়ের করেন।
এর আগে, যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণের ষড়যন্ত্র করে জেলে যাওয়া রিজভি আহমেদ সিজারের বাবা মোহাম্মদ উল্লাহ মামুন।
জয় সম্পর্কে গোপন তথ্য সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের এক কর্মকর্তাকে ঘুষ দেয়ার অপরাধে গত ৪ মার্চ সিজারকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় নিউইয়র্কের একটি আদালত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: