নাশকতার পরিকল্পনার অভিযোগে বৃহস্পতিবার খুলনায় জামাত শিবিরের ১২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাশকতার পরিকল্পনাকারীদের আটকের জন্য গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার বানরগতি এলাকার সিদ্দীকীয়া দারুল কামিল মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে অধিকাংশ জামাত কর্মী পালিয়ে যায়।
পরে, ভিতরে থাকা ১২১জন শিবির নেতাকর্মীসহ বেশ কিছু জিহাদী বই, লিফলেট, পোষ্টার, সিডি ও একটি কম্পিউটার জব্দ করে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: