রাজধানীর উত্তর গোরান এলাকায় বাসায় ঢুকে গণজাগরণমঞ্চের কর্মী ও ব্লগার নীলাদ্র চক্রবর্তী নিলয় নীলকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ডিবির উপকমিশনার কৃষ্ণপদ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রী ও বোনকে নিয়ে ওই বাসায় থাকতেন নিলয়। দুপুরে কয়েকজন যুবক বাসা ভাড়া নেয়ার কথা বলে ওই বাড়িতে ঢুকে পড়েন। এরপর ধারালো অস্ত্র দিয়ে নিলয়কে আঘাত করতে থাকেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় তার স্ত্রী বাড়ির বারান্দায় গিয়ে সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।
আগের ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে নিলয় হত্যার মিল রয়েছে বলেও জানান তিনি।
নিলয় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন বলে জানিয়েছেন পুলিশ। এর আগেও দেশে বেশ কয়েকজন ব্লগার ও অনলাইন এক্টিভিস্টকে হত্যা করা হয়।
গত কয়েক বছরে অভিজিৎ রায়, রাজিব হায়দার ওরফে শোভন, অনন্ত বিজয় দাশ ও ফেসবুকে লেখালেখি করা ওয়াশিকুর রহমানকে হত্যা করা হয়।