অপরাধ

মুফতি ইজাহারুল গ্রেপ্তার

মুফতি ইজাহারুল
মুফতি ইজাহারুল

হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে নগরীর লালখান বাজার মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মুফতি ইজাহারকে লালখান বাজার মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরণ ও অ্যাসিড আইনে দায়ের করা ৩টি মামলায় পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

পুলিশ আরো জানিয়েছেন, ২০১৩ সালের ৭ অক্টোবর মুফতি ইজাহারের মাদ্রাসায় কয়েকটি কক্ষে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মো. হাবিব, মো. জোবায়ের ও মো. নুরনবী নামের ৩ মাদ্রাসা ছাত্র নিহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা, বিস্ফোরক ও অ্যাসিড আইনে মুফতি ইজাহার, তার ছেলে হারুন ইজাহারসহ ৬ জনকে আসামি করে খুলশী থানায় মামলা করে। বর্তমানে মামলা তিনটির সাক্ষ্যগ্রহণ চলছে।

মুফতি ইজাহার ইসলামী ঐক্যজোটের সভাপতি ও নেজামে ইসলাম পার্টির একাংশের সভাপতি ছিলেন বলেও জানা যায়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ