অপরাধ

নীলয়ের শরীরে ১৪টি কোপের চিহ্ন

ব্লগার নীলয়
ব্লগার নীলয়

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয়ের শরীরে ১৪টি কোপের চিহ্ন পাওয়া গেছে—হত্যার ধরনের সঙ্গে আগের ব্লগার হত্যাকাণ্ডগুলোর মিল রয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে।

দুপুরে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডা. হাবিবুজ্জামান চৌধুরী।

হাবিবুজ্জামান বলেন, তাকে (নীলয়) বেশ কয়েকজন মিলে কুপিয়ে হত্যা করেছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মরদেহ তার গ্রামের বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, নিলয় হত্যার ঘটনায় অজ্ঞাত নামা ৪ জনকে আসামি করে খিলগাঁও থানায় শুক্রবার রাতে মামলা করেছেন নিহতের স্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ