ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয় হত্যাকাণ্ড তদন্তে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। কারিগরি সহায়তা দিতে রোববার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বৈঠক করেছে এফবিআইয়ের তিন সদস্যের প্রতিনিধি দল। প্রায় দেড় ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক শেষে এ কথা জানিয়েছে পুলিশ।
এদিকে, এখনও হত্যাকাণ্ডর কোনো কুল-কিনারা করতে পারেনি গোয়েন্দারা। এদিকে, দায় স্বীকার করা জঙ্গি সংগঠনের অস্তিত্ব সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
তবে হত্যাকাণ্ডের দ্বায় স্বীকার করা জঙ্গি সংগঠনের অস্তিত্ব সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা টি-শার্ট খুনিদের কারও ছিল বলেও জানায় তারা। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ।
‘যতো তাড়াতাড়ি সম্ভব দেশ ছেড়ে চলে যান’ খুনের ৩ মাস পূর্বে ব্লগার নীলাদ্রি চট্টপাধ্যায় নীলয়কে দেয়া পুলিশের ওই উপদেশের মানে দাঁড়ায়-মুক্তচিন্তার দেশ এটি নয়, মত প্রকাশের স্বাধীনতা চাইলে দেশ ছাড়ুন।
কেননা এর আগে আরো ৪ জন ব্লগারকে তারা রক্ষা করতে পারেনি। তাদের উপস্থিতিতে সবার সামনেই হত্যা করা হয় বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে। এবার ঘরে ঢুকে নৃশংস এ হত্যাকাণ্ড।
এর পরপরই খুনের দ্বায় স্বীকার করলেও কাউকেই ধরতে পারছে না পুলিশ।
বারবারই তদন্তে অগ্রগতির কথা বলা হলেও দৃশ্যত কোনই অগ্রগতি শেষ পর্যন্ত দেখাতে পারেনি তদন্ত সংস্থা। যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায় হত্যাকান্ড তদন্তের পাশাপাশি ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয় হত্যাকান্ড তদন্তে যুক্ত হচ্ছে এফবিআই।