মাগুরায় মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আরো ৩ আসামি ফরিদ, মিল্টন ও লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার বিভিন্ন স্থান থেকে এ ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ওইদিন দুপুরে মাগুরার প্রথম জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সেন সুমনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত দুইগ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হন। এসময় অন্তঃসত্বা এক নারী ও তার গর্ভের সন্তান গুলিবিদ্ধ হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় ১৬ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করলো পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: