ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম।
আগের ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে নীলয় হত্যাকাণ্ডের মিল রয়েছে—উল্লেখ করে তিনি বলেন, আনছারউল্লাহ বাংলা টিমের কোনো স্লিপার সেল এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
এদিকে, এখন পর্যন্ত নিলয় হত্যাকাণ্ডের ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: