অপরাধ

টাকা হাতিয়ে নেয়া চক্রের ২ সদস্য আটক

আটক
আটক

দিনাজপুর থেকে মোবাইল ফোনে কল দিয়ে প্রতারণা করে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া চক্রের ২ সদস্যকে বুধবার আটক করেছে পুলিশ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল রাতে চক্রটির অবস্থানের খবর পেয়ে পুলিশ শহরের ইউনিক আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালায়। সেখান থেকে এ চক্রের হোতা সাইফুল ইসলাম ও সহযোগী হিমেল দীপ্ত নামের ২ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ৮৩ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন ও ৬টি সিমকার্ড উদ্ধার করে পুলিশ।

গত দেড় বছর ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মোবাইল ফোনে কল দিয়ে সহযোগিতার নামে বিকাশ একাউন্টের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল এ চক্রটি বলেও জানান তিনি।

সম্প্রতি দিনাজপুরের এক ব্যক্তির কাছ থেকে ১৭ হাজার ২০০ টাকা হাতিয়ে নেয় তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ