অপরাধ

ব্লগার নিলয় হত্যা

নাহিন-রানা ৮ দিনের রিমান্ডে

নাহিন-রানা
নাহিন-রানা

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদ আল নাহিন ও মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলামের আদালতে দুই আসামিকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত প্রত্যেকের জন্য আট দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।

এর আগে বৃহস্পতিবার রাতে নাহিনকে উত্তরা ও মাসুদকে মিরপুরের কালশি থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র নাহিন ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হয়ে বছর খানেক কারাগার থেকে জামিনে ছাড়া পান। সে জাতীয় পার্টির নেতা শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাস্তে।

আর অন্য এক ব্লগারকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে মাসুদ রানার বিরুদ্ধে। গত ৭ আগস্ট দুপুরে রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে ৪ ব্যক্তি ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ