অপরাধ

নিলয় হত্যা: কোনো তথ্য দেয়নি নাহিন-মাসুদ

নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়
নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়

ব্লগার ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলায় গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদ আল নাহিন ও মাসুদ রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে এখনো কোনো তথ্য দেয়নি। মামলায় কোনো অগ্রগতি না হওয়ায়, এর তদন্তভার দেয়া হয় পুলিশের গোয়েন্দা শাখাকে।

এ ঘটনায় ১৩ আগস্ট রাতে মাসুম রানাকে মিরপুরের কালশী ও উত্তরার ৭ নম্বর সেক্টরের কল্যাণ সমিতি পার্কের সামনে থেকে সাদ আল নাহিয়ান নামে ২ জনকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। ৮ দিনের রিমান্ডে নেয়া হয় তাদের। তারা আনসারুল্লার বাংলা টিমের সক্রিয় সদস্য ও বিভিন্ন হত্যা মিশনে অংশ নেওয়া স্লিপার সেলেরও সদস্য।

নিলয় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা এখনো শিকার না করলেও অভিজিৎ হত্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তাদের কাছ থেকে।

গত ৭ আগস্ট দুপুরে রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে কুপিয়ে হত্যা করে ৪ ব্যক্তি। সেদিন রাতেই খিলগাঁও থানায় মামলা করেন নিলয়ের স্ত্রী আশামনি। হত্যার পর থেকেই তদন্তে নামে পুলিশ।

তবে বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ব্যাপারে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ।

এদিকে, ১৩ আগস্ট রাতে রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে ৩ জন নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ