অপরাধ

১০ বছরেও শেষ হয়নি সিরিজ বোমা হামলার কার্যক্রম

সিরিজ বোমা হামলার বিচার
সিরিজ বোমা হামলার বিচার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) চালানো সিরিজ বোমা হামলায় দায়ের করা মামলাগুলোর বিচার কার্যক্রম ১০ বছরেও শেষ হয়নি। বোমা হামলার সঙ্গে জড়িত অনেককেই এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আর বেশকজন জামিন পেয়ে পালিয়ে গেছে।

যদিও পুলিশ দাবি করেছে, জেএমবির প্রধান নেতারা আটক থাকায় তাদের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। তবে মাঝে মধ্যেই জঙ্গিদের তৎপরতা জানান দেয়, তারা ভেতরে ভেতরে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।

১৯৯৮ সালে শায়খ আব্দুর রহমানের নেতৃত্বে ইসলামী আইন বাস্তবায়নের নামে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) একটি সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে। ২০০১ সালে ক্ষমতায় আসার পর বিভিন্ন স্থানে তারা বোমা হামলা চালায়। সে সময় সরকার জঙ্গিদের তৎপরতার কথা অস্বীকার করে আসছিলো।

তাদের বিস্তারের চিত্র ধরার পরে, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় এক যোগে বোমা হামলা চালানোর মধ্য দিয়ে। এ ঘটনায় মামলা হয় প্রায় সাড়ে ৩০০। তবে বেশ কিছু মামলার সাক্ষীকে খুজে না পাওয়ায় বিচার কাজ ঝুলে আছে।

বর্তমানে জেএমবি মাথা চাড়া দিতে না পারলেও নিষিদ্ধ এ সংগঠনটি বিচ্ছিন্ন ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তবে নাশকতা সৃষ্টির আগেই জঙ্গিরা ধরা পরায় তাদের কার্যক্রম খুব সিমিত বলে দাবি করছে পুলিশ।

জঙ্গিরা যাতে দেশে আর নাসকতা সৃষ্টি করতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে পুলিশ। তাদের সবধরনের নেটওয়ার্ক ভেঙে দেয়ার চেষ্টা চলছে বলেও দাবি তাদের।

পুলিশ জানিয়েছে, এরইমধ্যে রাজধানী থেকে বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অর্থের জোগানদাতাদেরও খুঁজে বের করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ