অপরাধ

সাংবাদিক প্রবীর সিকদার ৩ দিনের রিমান্ডে

প্রবীর সিকদার
প্রবীর সিকদার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ফরিদপুরের কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের ১ নম্বর আমলি আদালতে এ শুনানি হয়।

সকালে প্রবীর সিকদারকে আদালতে হাজির করে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় একাত্তরে শহীদ পরিবারের সন্তান ও সাংবাদিক প্রবীর সিকদারকে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়। রোববার রাতে ঢাকার পত্রিকা অফিস থেকে গোয়েন্দা পুলিশ তাকে ধরে নিয়ে যায়।

মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সাংবাদিক প্রবীর সিকদার কিছু দিন ধরেই প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। তার অভিযোগ, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করতে গেলেও তাকে ফিরিয়ে দেয় পুলিশ।

এ পর্যায়ে গত ১০ আগষ্ট ফেইসবুকে একটি স্ট্যাটাসে নিজের জীবন শঙ্কার কথা জানিয়ে লেখেন, তার মৃত্যু হলে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বিতর্কিত ধনকুবের মুসা বিন শমসের ও ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার এবং তাদের সহযোগীরা দায়ী থাকবে।

এ ঘটনায় রোববার বিকেলে ফরিদপুরে আওয়ামী লীগ নেতা ও এপিপি অ্যাডভোকেট স্বপন পাল বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুন্ন হয়েছে অভিযোগ এনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ওই মামলায় উল্লেখ করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ