বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে'র একাংশের সভাপতি শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর পান্থপথের একটি কনভেনশন সেন্টারে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত পরাজিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে আদর্শ ঢাকা আন্দোলনের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ি থানায় গাড়ি পোড়ানোর তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। পুলিশি বাধায় নির্ধারিত অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: