জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে সুপ্রিমকোর্টের তিন আইনজীবীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে র্যাব ৭ এর একটি দল।
আটককৃতরা হলেন, ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন ও অ্যাডভোকেট বাপন।
বুধবার দুপুরে এক খুদে বার্তায় র্যাবের পক্ষ থেকে বলা হয়, এ তিন আইনজীবী ব্রিগেড হামজাকে অস্ত্র কেনার জন্য ১ কোটি ৮ লাখ টাকা অর্থায়ন করেছিলেন। আটককৃতদের মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। তাদের সবাইকে চট্টগ্রামের পতেঙ্গায় নেয়া হয়েছে।
এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও খুদে বার্তায় নিশ্চিত করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: