বিজ্ঞান লেখক অভিজিৎ হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের মুখপাত্র ও যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, রিমান্ডে থাকা আসামীদের কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) হাতে গ্রেপ্তার ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমানসহ যে ৩ জন এখন গোয়েন্দাদের রিমান্ডে রয়েছে তাদের কাছ থেকে এখনো কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি বলেও জানান পুলিশের এ মুখপাত্র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: