জঙ্গি সংগঠন শহীদ হামজা বিগ্রেডকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার ব্যারিষ্টার শাকিলা ফারজানাসহ সুপ্রিম কোর্টের ৩ আইনজীবীর প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার রাতে চট্টগ্রামের বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে এ আদেশ দেয়া হয়।
বাকি ২ জন হলেন: অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপন।
গতকাল র্যপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে তাদের র্যাবের হেফাজতে নিয়ে যাওয়া হয়।
আদালতে নেয়ার আগে ৩ জনকে বাঁশখালির লটমনি পাহাড় থেকে অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: