অপরাধ

‘জঙ্গি হামজা ব্রিগেডে’ জড়িত অনেকে, অর্থায়ন বিদেশ থেকেও

‘জঙ্গি হামজা ব্রিগেডে’
‘জঙ্গি হামজা ব্রিগেডে’

আগে জামাত-শিবির ও হেফাজতের সাবেক কর্মীরা জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডে’ যোগ দিলেও এখন এর সঙ্গে বিএনপি'র কর্মীদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে। বিএনপি নেতার মেয়ে ও বিএনপিপন্থী আইনজীবী সমিতির নেতাদের এ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ার পর এমনটাই বলছে র‌্যপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

এ সংগঠনটির সঙ্গে কারা কারা জড়িত তাই এখন খতিয়ে দেখছে র‌্যাব।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিফাত উদ্দিন বলেন, শহীদ হামজা ব্রিগেড মূলত রোহিঙ্গাদের জন্য কাজ করার কথা বলে এনজিওর মাধ্যমে বিভিন্ন মানুষকে দলে ভেড়াচ্ছে। তাদের দলের মূল উদ্দেশ্য নাশকতা চালানো। জামাত ও হেফাজতের সাবেক অনেক কর্মী এ দলে রয়েছে।

তিনি আরো বলেন, গ্রুপটিকে বিদেশ থেকেও অর্থায়ন করা হচ্ছে। গ্রুপটিতে আরও অনেকে সংশ্লিষ্ট রয়েছে এবং তাদের খুঁজে বের করতে র‌্যাব কাজ করছে।

গত ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারীর আল মাদরাসাতুল আবু বকর থেকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ২২ জনকে আটক করা হয়। তখনই প্রথম সামনে আসে নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের নাম।

এরপর কয়েকটি অভিযানে এ সংগঠনের ৩৯ জনকে আটক ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ