অপরাধ

রাজধানীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১

বন্ধুকযুদ্ধে
বন্ধুকযুদ্ধে

রাজধানীর বাড্ডা এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইদুর রহমান গাজীপুরের সালনায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সাইদুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী সালনা এলাকা থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে আরো অস্ত্র উদ্ধারের জন্য ডিবি পুলিশ তাকে নিয়ে রাতেই দক্ষিণ সালনার হাতেমের বাড়ির পুকুর পাড়ে গেলে, আগে থেকেই ওঁৎ পেতে থাকা সাইদুরের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়।

পুলিশও পাল্টা গুলি চালালে দুই পক্ষের বন্দুক যুদ্ধে পড়ে সাইদুর ও দুই পুলিশ সদস্য আহত হয়।

তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইদুর। নিহত সাইদুর পেশাদার খুনি।

তার বিরুদ্ধে গাজীপুর ও বাড্ডায় ৭ টি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ