অপরাধ

আরজু হত্যা: র‌্যাব কর্মকর্তা মাসুদ প্রত্যাহার

আরজু হত্যা
আরজু হত্যা

রাজধানীর হাজারীবাগে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রলীগ সভাপতি আরজু মিয়া নিহতের ঘটনায় রোববার র‌্যাব-২'র সিও মাসুদ রানাকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্তি করা হয়েছে। সোমবার র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন।

গতকাল এ ঘটনায় র‌্যাব ও পুলিশের ৩ কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে নিহতের ভাই ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। আগামী ২৫ আগষ্ট এ বিষয়ে আদেশ দেবে আদালত।

গত ১৭ আগস্ট আরজু মিয়াকে অপহরণ করে নিয়ে যায় র‌্যাব। পরে তাকে হত্যা করে হাজারীবাগে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে ফেলে রাখা হয় বলে মামলায় বলা হয়েছে।

অভিযোগে বলা হয়, ১৭ ও ১৮ আগস্ট ঘটনাস্থলে কোনো ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেনি। আসামিরা পরিকল্পিতভাবে আরজুকে তুলে নিয়ে যায় এবং হত্যা করে মরদেহ ফেলে রাখে যায়।

রাজধানীর হাজারীবাগে চুরির অভিযোগে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া গত ১৭ আগস্ট ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন বলে দাবি করেছে র‌্যাব।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ