অপরাধ

হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার

 গ্রেপ্তার
গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ বলে জানিয়েছেন ডিসি ডিবি (উত্তর) শেখ নাজমুল আলম। এসময় জিহাদী লিফলেট, পত্রিকা উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে তাদের হাজির করার পর এ কথা বলেন।

এসময় নাজমুল আলম বলেন, উত্তরার দক্ষিণখানের আইনুসবাগ শাহী মসজিদের সামনে থেকে গতকাল বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আগামী ৪ সেপ্টেম্বর জঙ্গি সংগঠনটি তাদের অনলাইন সম্মেলন করতে যাচ্ছিলো বলে জানা যায়।

আর এজন্য তারা লিফলেট, পোষ্টার বিতরণসহ বিভিন্ন প্রচারণা কার্যক্রম চালাচ্ছিলো—উল্লেখ করে জঙ্গি সদস্যদের রিমান্ডে এনে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ