গাজীপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানসহ ৩২ জনকে আসামি করে একটি নাশকতার মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ অভিযোগপত্র দাখিলের ঘোষণা দেয়।
অভিযোগে বলা হয়েছে, নাশকতার একটি মালালায় তদন্ত শেষে জানা যায়, চলতি বছরের ২১ জানুয়ারি গাজীপুরকে অতিস্থিশীল করার জন্য হুকুমদাতা হিসাবে তারেক রহমানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া তার ব্যাক্তিগত সহকারি ও বরখাস্তকৃত মেয়রের ছেলে রনিসহ আরো ৩১ জনের বিরুদ্ধে গাজীপুরে নাশকতা, অর্থের যোগানদাতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে মামলায় ৩২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।