মাগুরা সদরে ৮০টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের পিটিআই স্কুলের সামনে তিন বাসযাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন : নিরঞ্জন কুমার শীল (৩৪), সুবোধ কুমার শীল (৩২) ও সুমন কুমার শীল (৩০)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আজ ভোরে তল্লাশি চালায় পুলিশ। একপর্যায়ে বাসের তিন যাত্রীর কাছে ৮০টি সোনার বার পাওয়া যায়। তাদের আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধার হওয়া একেকটি সোনার বারের ওজন ১০ তোলা। আটক ৩ জনের বিরুদ্ধে মামলা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: