অপরাধ

রাঙামাটিতে আরাকান আর্মির সহযোগী আটক

আরাকান আর্মি
আরাকান আর্মি

রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে অং ইউ ইয়াই রাখাইন (২৫) নামের এক যুবককে পুলিশ আটক করেছে।

তিনি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির (এ. এ) সহযোগী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল বুধবার রাতে তাকে আটক করা হয়েছে।

তার কাছ থেকে ৩টি আরাকান আর্মির পোশাক, আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ ও তিনটি ক্যামেরা পাওয়া গেছে বলে জানান তিনি।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুল্লাহর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অং ইউ স্বীকার করেছেন যে তিনি আরাকান আর্মির সহযোগী। তার বাড়ি আরাকানে।

প্রসঙ্গ: গতকাল সকালে বান্দরবানের থানচির দুর্গম পাহাড়ি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্তচৌকি (বিওপি) ও টহল দলের ওপর গুলি চালায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। মিয়ানমার সীমান্তবর্তী থানচির বড়মদক এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর সন্ত্রাসীদের প্রতিহত করতে থানচি সীমান্তে অতিরিক্ত বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

গত রাতে গণমাধ্যমে পাঠানো বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্ত হওয়ার পর বিওপি ও টহল দলকে সহায়তার জন্য সেনাবাহিনী ছাড়াও বিমানবাহিনীর এফ-৭ বিমান থানচির দুর্গম ওই এলাকায় টহল দিচ্ছে। সেখানে বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ