অপরাধ

ডিএমসি থেকে বোমাসাদৃশ বস্তু উদ্ধার

ডিএমসি থেকে বোমাসাদৃশ বস্তু উদ্ধার
ডিএমসি থেকে বোমাসাদৃশ বস্তু উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসি) বহির্বিভাগে বৃহস্পতিবার এক চিকিৎসকের ঘর থেকে বোমাসাদৃশ বস্তু পাওয়া গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবেশ চন্দ্র তালুকদারের কক্ষে বোমাসদৃশ বস্তুটি পাওয়া যায়।

সকাল ৯টার দিকে কক্ষে ঢুকে তিনি টেবিলের কাছে বস্তুটি পড়ে থাকতে দেখেন। এ সময় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীদের সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে।

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. কাদেরের ভাষ্য, বোমাসদৃশ বস্তুটি পরীক্ষার জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

হাসপাতালে আসা কয়েকজন রোগী বলেন, তারা বোমার আতঙ্কে ভেতরে যেতে পারছেন না। নাক-কানের চিকিৎসা করাতে এসেছেন। এখন ভয় হচ্ছে যদি বোমা ফেটে যায়!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, নাশকতার উদ্দেশ্যে এমনটি করা হয়েছে বলে তারা মনে করছেন না। এ নিয়ে কর্তৃপক্ষ একটি বোর্ড বসাবে। সেখানে ব্যাপারটি নিয়ে আলোচনা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ