অপরাধ

নিলয় হত্যা: জড়িত সন্দেহে আরো ২ জন গ্রেপ্তার

নিলয় হত্যা
নিলয় হত্যা

ব্লগার নিলয় হত্যা মামলার সাক্ষীরা ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার মাসুদ রানা ও সাদ আল নাহিনকে সনাক্ত করেছে বলে জানিয়েছে পুলিশ। একই মামলায় গ্রেপ্তার হওয়া কাউছার হোসেন খান ও কামাল হোসেনকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হবে।

শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মনিরুল ইসলাম।

তিনি বলেন, গ্রেপ্তার মাসুদ রানা ও নাহিন জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছে। ঘটনার সাক্ষিরাও তাদের সনাক্ত করেছেন। ব্লগার নিলয় হত্যায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাজধানী থেকে আটক দুই জনকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হবে।

এছাড়াও আগামী ৪ সেপ্টেম্বর রাজধানীতে হিজবুত তাহরিরের প্রচারণা প্রতিহত করাসহ তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান মনিরুল ইসলাম।

উল্লেখ্য, গত ৭ আগস্ট বাসায় ঢুকে ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মাসুদ রানা ও সাদ আল নাহিনকে ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর ও ধোলাইরপাড় থেকে এ ঘটনায় আরো ২ জনকে আটক করে গোয়েন্দারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ