রাজধানীর মিরপুর থেকে সোমবার দিবাগত রাতে এক কোটি ২০ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ ৬ জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃতরা জাল নোট তৈরির চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে ১ কোটি ২০ লাখ টাকার জাল নোট এবং নোট ছাপানোর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এদিকে, মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবী থেকে পেশাদার খুনি ও চাঁদাবাজ চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র্যা ব)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে র্যা ব সদর দপ্তর।
আটককৃতরা হলেন: শান্ত মিয়া, মিলন, ইয়ামিন সরকার, বাবু আহমেদ, মাসুদ রানা এবং সোলায়মান কাদের। তারা সবাই কিলার গ্রুপ শাহাদাৎ বাহিনীর সদস্য।
বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে এ কিলার গ্রুপটির সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে র্যা ব।