অপরাধ

চট্টগ্রামে আইনজীবীকে আনসারুল্লাহ নামে হত্যার হুমকি

আনসারুল্লাহ বাংলা টিম
আনসারুল্লাহ বাংলা টিম

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে হত্যার হুমকি দেয়া হয়েছে।

বুধবার কুমার দাশকে পাঠানো মোবাইল এসএমএসে হামলার পরবর্তী লক্ষ্য হিসেবে সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্তের নাম লেখা হয়েছে।

আইনজীবী অশোক কুমার দাশ সাংবাদিকদের বলেন, সকাল ৭টা ৩৪ মিনিটে আনসারুল্লাহ বাংলা টিমের নামে এ হুমকি সম্বলিত এসএমএসটি পান।

এসএমএস বার্তায় লেখা আছে- মি. ইউ অ্যান্ড ইয়োর ফেমিলি আর আওয়ার টার্গেট ফ্রম টুমরো। ড. অনুপম সেন/রানা দাশগুপ্ত. ইউ অল আর ইন্ডিয়ান এজেন্ট. আনসারুল্লাহ বাংলা টিম।

অশোক দাশ বলেন, এসএমএস পাওয়ার পর ওই নম্বরে কল করলেও তা বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ