অপরাধ

ব্লগার অনন্ত হত্যা: আসামি রাফির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

অনন্ত হত্যা
অনন্ত হত্যা

সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার ঘটনায় গ্রেপ্তার মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাফি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার সিলেটের তৃতীয় মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আরমান আলী।

মান্নান আদালতে ১৬৪ ধারায় সীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে এবং কতোজন হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তা বিস্তারিত বলেছে।

গত ১২ মে ব্লগার ও ব্যাংকার অনন্ত বিজয় দাশকে (৩২) সিলেট নগরের সুবিদবাজারে নুরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে তার বাসার সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মির্জা আব্দুল্লাহেল জানিয়েছেন, বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার আগেই মান্নান পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছিল সেসহ মোট ৫ জন ব্লগার অনন্ত হত্যাকাণ্ডে অংশ নেয়। মান্নানের দেয়া এ তথ্যের ভিত্তিতেই খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ