জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার এনামুল হক নামে রাজধানীতে একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
রোববার সকালে পতেঙ্গায় র্যাব-৭ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন এ কথা জানানো হয়।
গতকাল শনিবার বিকালে রাজধানীর তুরাগ থানার তালতলা এলাকা এনামুল হককে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই র্যাবের একটি দল তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।
এনামুল হকের বিরুদ্ধে হামজা ব্রিগেডের অন্যতম সংগঠক মনিরুজ্জামান ডনের ব্যাংক অ্যাকাউন্টে ২০১৪ সালে ১৬ লাখ টাকা জমা দেয়ার অভিযোগ রয়েছে।
এদিকে, একই অভিযোগে রাজধানী থেকে ৩ আইনজীবীকে গ্রেপ্তার করে র্যাব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: