রাজধানীর টিকাটুলীতে ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, রোববার বিকেলে টিকাটুলীর অভিসার প্রেক্ষাগৃহের সামনের সড়কে এক রিকশারোহীর অর্থ ছিনিয়ে নেয়ার সময় পুলিশ গুলি চালালে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ফেরদৌস আহমেদ আকাশকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ঘণ্টাখানের মধ্যে তার মৃত্যু হয়।
এদিকে, কদমতলীতে এক ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাই হয়ে গেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: