জামাত নেতা সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে বোমাসহ রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পল্লবী থানার উপ পরিদর্শক জিল্লুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
এ সময় সাংবাদিকদের বলেন, সোমবার দুপুরে পল্লবীর ১০ নম্বর সড়কের ১১ নম্বর লাইনে জামাত নেতা হারুণ-অর রশিদের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সেখানে তারা গোপনে বৈঠক করছিলেন। ওই বাসা থেকে ২০টি হাতবোমাও উদ্ধার করা হয়েছে।
খুলনার সাবেক সংসদ গোলাম পরওয়ার জামাতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল। আর মজিবুর রহমান দলটির ভারপ্রাপ্ত নায়েবে আমিরের দায়িত্ব আছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: