রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি চক্রের ১৯ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র-ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছে।
নিরীহ মানুষকে অজ্ঞান করে টাকা-পয়সা ও সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র নেয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন বলেও জানান তিনি।
পরে কৌশলে নেশা জাতীয় জিনিস খাইয়ে অচেতন করে অন্যান্য সদস্যদের সহায়তায় বাসযাত্রীদের সর্বস্ব নিয়ে কৌশলে নেমে যাওয়ার কথাও স্বীকার করেছেন তারা।
আসামিরা জানিয়েছে, বিভিন্ন রুটে যাত্রী বেশে চলন্ত বাসে উঠে সাধারণ যাত্রীদের কথোপোকথনের মাধ্যমে সখ্যতা গড়ে তোলেন তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: