নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও বোমাসহ আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও পুলিশ। মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানিয়েছেন, গ্রেপ্তার ডাকাত সদস্যদের মধ্যে ৯টি হত্যা মামলার আসামি ডাকাত সর্দার বল্লা জাহাঙ্গীরও রয়েছেন। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি তাজা ককটেল, ৫টি চাপাতি, ৩টি ছোড়া, কাটার ও দুটি পত্রিকার সাংবাদিকের ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: