ব্লগার অভিজিৎ ও অনন্ত হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার আনসারউল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
শুক্রবার বিকেলে মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মোহম্মদ আদনানের আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড চায় মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
পরে তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বৃহস্পতিবার ভোরে ফকিরাপুল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলাটিমের ভারপ্রাপ্ত প্রধান আবুল বাশারসহ ৩ জনকে গ্রেপ্তার করে র্যা ব।
পরে তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাশার ছাড়া গ্রেপ্তার জুলহাস ও জাফরান আনসারুল্লাহ বাংলা টিমের মিডিয়া উইংয়ের সদস্য। গ্রেপ্তার ৩ জনই ব্লগার অনন্ত বিজয় দাস ও অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলো বলে দাবি করেছে র্যা ব।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: