অপরাধ

ব্যাংককে বোমা হামলা: প্রধান সন্দেহভাজন বাংলাদেশে ছিল ১৫ দিন

ব্যাংককে বোমা হামলা
ব্যাংককে বোমা হামলা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মন্দিরে বোমা হামলার সন্দেহভাজন মূল হোতা আবু আল আব্দুল রহমান ওরফে ইজানের বাংলাদেশে আসার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ।

বিস্ফোরণের একদিন আগে গত ১৬ আগস্ট চীনা পাসপোর্টধারী ওই ব্যক্তি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকা আসেন এবং ৩০ আগস্ট জেট এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছেড়ে চীনের পথে রওনা হওয়ার খবর নিশ্চিত করে পুলিশের সহকারী মহাপরিদর্শক নজরুল ইসলাম।

চীনা পর্যটকদের কাছে আকর্ষণীয় ব্যাংককের ইরাওয়ান মন্দিরের কাছে গত ১৭ আগস্ট শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৪ জন বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হন। হামলায় জড়িত সন্দেহে ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করা হয়। গ্রেপ্তার করা হয় দুই বিদেশি নাগরিককে।

গ্রেপ্তারকৃতদের দেয়া বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে থাই পুলিশ নিশ্চিত হয়, এ বিস্ফোরণের পরিকল্পনায় ছিলেন চীনের পাসপোর্টধারী আবু আল আব্দুল রহমান ওরফে ইজান। বিস্ফোরণের আগের দিন সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের বিজি-০০৮৯ ফ্লাইটে বাংলাদেশে এসেছে ইজান।

বৃহস্পতিবার ইন্টারপোলের মাধ্যমে থাই পুলিশ এ বিষয়ে তথ্য চাইলে ইজানের বাংলাদেশে আসার খবর নিশ্চিত করে পুলিশ।

পুলিশের সহকারী মহাপরিদর্শক নজরুল ইসলাম দেশ টিভিকে বলেন, ইজান নামের ওই ব্যক্তি দুই সপ্তাহ ঢাকায় ছিল। তবে হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ