পাবলিক সার্ভিস কমিশনের উপ-সহকারি প্রকৌশলী পদে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ভূয়া পরিক্ষার্থী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দ পুলিশ (ডিবি) জানিয়েছেন ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
এসময় তাদের কাছ থেকে পরীক্ষার হুবহু প্রশ্নপত্র, উত্তরপত্র, পরীক্ষার প্রবেশপত্র ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মূলহোতা আকবর হোসেন পিএসসির একজন এমএলএসএস রয়েছেন। তবে এ ঘটনায় পিএসসির আরো এক এমএলএসএস পলাতক রয়েছেন।
সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের- ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম ।
সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মণিরুল ইসলাম জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যারা পিএসএসির উপ-সহকারি প্রকৌশলী পদে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ভূয়া পরিক্ষার্থী চক্রের সদস্য। এসময় তাদের কাছে প্রশ্ন ও উত্তরপত্রের কিছু নমুনা পাওয়া যায়।
এদের মধ্যে এ চক্রের মূলহোতা আকবর হোসেন পিএসসির এমএলএসএস পদে কর্মরত— প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার কথা স্বীকার করেছে— এ ঘটনায় আরো কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানান তিনি।
যারা পলাতক রয়েছে তাদের ধরতে পুলিশের তৎপরতা চলছে বলে জানান মনিরুল ইসলাম।
পিএসসির উপ সহকারি প্রকৌশলী পদে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে প্রতিটি প্রশ্নপ্রত্র তিন লাখ টাকা পর্যন্ত বিক্রি করত এ চক্রটি।
সম্প্রতি একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সমালোচনার মুখে দেশের শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা। বিসিএস থেকে শুরু করে প্রথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও প্রশ্নবিদ্ধ এসব ঘটনায়। এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বেশ কয়েকটি অসৎ চক্র। গত শনিবার ও রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এমনি এক চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ।