অপরাধ

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তার
গ্রেপ্তার

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চক্রের প্রধানসহ ৪ জনকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে ২ সেট প্রশ্নপত্র ও ১ কোটি ২১ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেন। এ সময় গ্রেপ্তারকৃতদের সাংবাদিকদের সামনে নিয়ে আসা হয়।

মুফতি মাহমুদ বলেন, ভর্তির বিষয়ে প্যাকেজ আকারে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে চুক্তি হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এছাড়া, ভর্তি করিয়ে দেয়ার নিশ্চয়তা দিয়ে তারা টাকা নিতো বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে তাদের রাজধানীর মহাখালি ডিওএইচএসের একটি বাসা থেকে আটক করে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন চিকিৎসকও আছেন। জসীম উদ্দিন এ চক্রের প্রধান। তিনি এর আগেও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছিলেন বলেও জানান র‌্যাব কমান্ডার।

তিনি আরো বলেন, ডা. জেড এম এ সালেহীন, সানোয়ার, তুষার, জসীমের সহযোগি। ভর্তি পরীক্ষায় পাশ করার পর টাকা নিয়ে কেউ যেন ঝামেলা করতে না পারে সেজন্য শিক্ষার্থীদের মূল সার্টিফিকেট জমা রাখতো প্রতারকরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ