অপরাধ

সংসদ ভবন এলাকা থেকে গরুসহ ট্রাক ছিনতাই

গরুসহ ট্রাক
গরুসহ ট্রাক

জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শনিবার ১৬টি গরুসহ একটি ট্রাক দুর্বৃত্তরা ছিনতাই করেছে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ট্রাকে থাকা চার গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

সকাল ৭টার দিকে ১৬টি গরু নিয়ে ট্রাকটি যশোর থেকে আসছিল। জাতীয় সংসদ ভবন এলাকায় যাওয়ার পর একটি পিকআপ ভ্যান আড়াআড়িভাবে ট্রাকটি আটকে দেয় দুর্বৃত্তরা।

পিকআপ ভ্যানে থাকা ৮-১০ জন ব্যক্তি ট্রাকের ছাদে উঠে সেখানে থাকা গরু ব্যবসায়ীদের এলাপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে চার জন ব্যবসায়ী আহত হন।

আহত চার গরু ব্যবসায়ী হলেন মাসুম (২৪), সুজন (২৬), হাঙ্গু মিয়া (৪৫) ও তানজিমুল (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বলেন, দুর্বৃত্তরা ট্রাকটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ট্রাকের চালক জড়িত থাকতে পারেন বলে ব্যাপারিদের অভিযোগ।

পিকআপ ভ্যানে সুজন ও আজিজুল নামের আরও দুজন ব্যাপারিকে নিয়ে যাওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ