অপরাধ

কালিহাতীর ঘটনায় ‘তৃতীয় কোনো বিষয়’ রয়েছে: মোখলেসুর

মোখলেসুর রহমান
মোখলেসুর রহমান

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ও গুলিতে ৩ জন নিহত হওয়ার ঘটনার পেছনে ‘তৃতীয় কোনো বিষয়’ রয়েছে বলে ধারনা করছেন পুলিশ বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান মোখলেসুর রহমান।

রোববার পুলিশ সদরদপ্তরে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভাশেষে সংবাদ সম্মেলনে কালিহাতীর ঘটনাকে ‘দুঃখজনক’ ও ‘অনভিপ্রেত’ বলে উল্লেখ করেন তিনি।

মোখলেসুর রহমান বলেন, ঘটনার পর (ধর্ষণের) মামলা হয়েছে, পুলিশ ওই ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তারও করেছে তবে একদিন পর মহাসড়ক বন্ধ করা, আমি মনে করি এখানে তৃতীয় কোনো বিষয় জড়িত আছে।

‘তৃতীয় বিষয়টি ‘রাজনৈতিক’ কীনা- এ প্রশ্নে তিনি বলেন, একটি ঘটনা ঘটেছে, মামলা হয়েছে, পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করেছে। সবকিছু ঠিকমত যখন এগোচ্ছে, তখন মহাসড়ক বন্ধ করে দিয়ে এ ধরনের ঘটনা ঘটবে কেন, সেটা বুঝতে হবে।’

এলাকাবাসীর অভিযোগ ধর্ষণের ঘটনায় চারজনকে আসামি করা হলেও গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে— এক নম্বর আসামির বাড়িতে কালিহাতী থানার ওসি ভাড়া থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে মোখলেসুর রহমান বলেন, যদি ওসি এক নম্বর আসামিকে খাতির করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত: ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে গত শুক্রবার বিকেলে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিন জন নিহত হন। গুলিতেই তাদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় তিন উপ-পরিদর্শকসহ সাত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পাশাপাশি ঘটনা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়া পুলিশের উপর হামলার অভিযোগে প্রায় ৯০০ জনকে আসামি করে দুটি মামলাও হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ