অপরাধ

হিযবুত তাহরীরের আঞ্চলিক কমান্ডার আটক

আটক
আটক

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক আঞ্চলিক কমান্ডার তানজিব আহমেদ আশরাফুলকে সোমবার যশোর থেকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও হিযবুত তাহরীরের বেশ কিছু বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আনিছুর রহমান বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন কসবা এলাকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হিযবুত তাহরীরের লিফলেট, বইসহ একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস ও হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলনের ভিডিও ফুটেজ রয়েছে।

শহরের কসবা শহীদ মশিউর রহমান সড়কের মিশর প্রবাসী আব্দুল আজিজের ছেলে তানজীব সরকারি সিটি কলেজের ছাত্র। তাদের পুরো পরিবারটিই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ