রংপুরের মাহিগঞ্জে বিষাক্ত মদপানে ৭ জন নিহতের ঘটনায় ২১ জনকে বুধবার আটক করেছে পুলিশ।
এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ ও এএসআই হাসানকে ক্লোজড করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার বিষাক্ত চোলাই মদ পান করে রংপুরের মাহিগঞ্জে দুই সহোদরসহ ৭ জন মারা যান। এ ঘটনায় ওইদিন রাতেই মদ বিক্রেতা মিঠুকে প্রধান আসামি করে ২১ জনের নামে হত্যা মামলা দায়ের করে মৃতদের স্বজনরা।
এদিকে, মিঠু ও তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। পরে তারা জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: