অপরাধ

ইতালিয় নাগরিকের হত্যার রহস্য এখনো অস্পষ্ট

সিজার তাভেলা
সিজার তাভেলা

ইতালির নাগরিক সিজার তাভেলা হত্যাকাণ্ডের রহস্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এখনো অস্পষ্ট। ব্যক্তিগত শক্রতা, এনজিও কার্যক্রম নিয়ে বিরোধ, জঙ্গি সংশ্লিষ্টতা, সরকারকে বেকায়দায় ফেলতে তৃতীয় কোনো পক্ষ জড়িত কি-না এ সম্ভাবনা ধরে এগুচ্ছেন তদন্ত কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, হত্যার রহস্য এখনো খুঁজে বের করতে পারেনি পুলিশ। পেশাদার খুনিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

কোনো কোনো গণমাধ্যমে সন্দেহভাজন ঘাতকদের ফোনালাপ নিয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে সে বিষয়ে জানতে চাইলে- বিষয়টিকে গুজব বলে উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা।

এদিকে, রাজধানীতে ইতালিয় নাগরিক হত্যার ব্যাপারে বেশ কয়েকজনকে আটক করে তথ্য জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। গুলশান এলাকার বিভিন্ন সড়ক ও বাসায় স্থাপিত কমপক্ষে ২০০ সিসি টিভির ফুটেজ এরইমধ্যে সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ