অপরাধ

শিশু গৃহকর্মী নির্যাতন: ক্রিকেটার শাহাদাতের স্ত্রী কারাগারে

গৃহকর্মী নির্যাতন
গৃহকর্মী নির্যাতন

গৃহকর্মী শিশু হ্যাপীকে নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যের কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত। একইসঙ্গে রিমান্ডের আবেদন নামঞ্জুর করে পাঁচ কার্যদিবসের মধ্যে ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

রোববার দুপুরে নিত্যকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানান মামলাটির তদন্ত কর্মকর্তা মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহমুদ হাসান।

ভূঁইয়া মাহমুদ হাসান সাংবাদিদের আরো বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নির্যাতনের কথা স্বীকার করেছে।

রোববার সকালে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার কাইয়ুমুজ্জামান সাংবাদিকদের বলেন, গতকাল রাতে রাজধানীর মালিবাগ থেকে নিত্য শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিরপুর থানায় নিয়ে আসা হয়।

গতকাল গৃহকর্মীকে নির্যাতনের মামলায় শাহাদাতের স্ত্রী নিত্য গ্রেপ্তার করে পুলিশ। শাহাদাতও একই মামলার আসামি—তবে তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গৃহকর্মী মাহফুজা আক্তার ওরফে হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে গত মাসে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা সাংবাদিক খন্দকার মোজ্জাম্মেল হক মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ক্রিকেটার কাজী শাহাদাত হোসেনের বাসায় সাত মাস আগে কাজে যোগ দেয় শিশু মাহফুজা। শাহাদাত ও তার স্ত্রী প্রায়ই তাকে মারধর করত, গরম খুন্তির ছ্যাঁকা দিত।

ঘটনার পর মাহফুজা পুলিশের কাছে জানায়, শাহাদাত ও তার স্ত্রী তাকে মারধর করে আহত করেছে।

একপর্যায়ে দরজা খোলা পেয়ে সে বাসা থেকে বের হয়ে যায় এবং কালশী এলাকায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে বলে জানায় সে।

পরে গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশের পর মাহফুজাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে শাহাদাত ও তার স্ত্রী।

মামলাটির তদন্ত কর্মকর্তা থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ।

মারাত্মক আহত গৃহকর্মী হ্যাপী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছে।

গত ৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কালশী থেকে নির্যাতনে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের ওই গৃহকর্মীকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। তবে ওই দিন বিকেলে শাহাদাত মিরপুর থানায় তার বাসার গৃহকর্মী হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ